শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
কালিহাতীতে সাংবাদিকদের সুরক্ষা পোষাক দিলেন আবু নাসের
/ ২৩ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২০, ১০:৩৬ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় কর্মরত সাংবাদিকদের ঈদ উপহার হিসেবে সুরক্ষা পোষাক দিলেন এফবিসিসিআই‘র পরিচালক জেলা আওয়ামী লীগের সদস্য ও কালিহাতী ফাউন্ডেশনের সভাপতি মো. আবু নাসের।

শুক্রবার (১৫ মে) সকালে এলেঙ্গা রিসোর্টে কালিহাতী ফাউন্ডেশনের উদ্দ্যোগে উপজেলায় কর্মরত সাংবাদিকদের মাঝে সুরক্ষা পোষাক বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কালিহাতী ফাউন্ডেশনের সহসভাপতি রাসেল তালুকদার, সাধারণ সম্পাদক মোল্লা জাকারিয়া লেলিন, কোষাধ্যক্ষ মাজহারুল ইসলাম কুয়াশা প্রমুখ।

এফবিসিসি আই পরিচালক আবু নাসের বলেন, মফস্বলের সাংবাদিকদের নিজের খেয়ে বনের মহিষ তাড়ানোর মতো অবস্থা, নেই কোন নিরাপত্তা। তবুও জাতির যে কোন দুঃসময় ও সুসময়ে মাঠে ময়দানে থেকে জীবনের ঝুকি নিয়ে কাজ করে থাকেন। প্রতিদিনের সংবাদ পৌঁছে দেন দেশ বিদেশে। মহামারী করোনা ভাইরাসে তাদের সুরক্ষার কথা চিন্তা করে আমার এই ক্ষুদ্র প্রয়াস।

তিনি আরও বলেন, কালিহাতী ফাউন্ডেশনের মাধ্যমে কালিহাতীর কর্মরত সাংবাদিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
কালিহাতীতে শিক্ষার মান উন্নয়নে কালিহাতী ফাউন্ডেশন নিরলসভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page