শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
টাঙ্গাইলে অবৈধভাবে বালু উত্তোলণ বন্ধে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধ বিক্ষোভ
/ ৮২ Time View
Update : সোমবার, ৪ নভেম্বর, ২০১৯, ৫:৫৯ অপরাহ্ন

আ: রশিদ তালুকদার ঃ টাঙ্গাইলের কালিহাতী অংশে যমুনা ও ধলেশ্বরী নদী থেকে প্রভাবশালী মহলের অবৈধ বালু উত্তোলণের প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে অবরোধ ও ঝাঁড়– হাতে নিয়ে মিছিল করেছে ক্ষতিগ্রস্থ বিক্ষুদ্ধ এলাকাবাসী।

সোমবার (৪ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলার জোকারচর বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক অবোধ করেন। এতে মহাসড়কের দু’পাশে দীর্ঘ যানযটের সৃষ্টি হয়। পরে দুপুর ১২ টার দিকে থানা প্রশাসনের আশ্বাসে অবরোধ ও বিক্ষোভ বন্ধ করে দেয় জনতা।

এলাকাবাসীরা অভিযোগ করে জানান, দলীয় রাজনৈতিক প্রভাব দেখিয়ে দীর্ঘদিন ধরে কিছু প্রভাবশালী মহল অবৈধভাবে বালু উত্তোলণ করে আসছিল। এমন অবস্থায় কিছু দিন বালু উত্তোলণ বন্ধ থাকার পর গতকাল রবিবার (৩ নভেম্বর) বালু উত্তলণের জন্য ধলেশ্বরী নদীতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলণের চেষ্টা করলে বাধা দেয় জোকারচর এলাকার চান্দু সরকারের ছেলে মাসুদ। পরে রাতেই এমন ঘটনায় মাসুদ রানাকে আটক করে থানা পুলিশ। সকালে আটকের খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ হয় স্থানীয়রা। পরে মহাসড়ক অবরোধ করে মাসুদ রানাকে মুক্তি ও বালু উত্তোলণ বন্ধে বিক্ষোভ করেন তারা। কালিহাতী থানা অফিসার ইনচার্জ হাসান আল মামুন প্রতিবাদকারী মাসুদ কে আটকের বিষয়ে মোবাইল ফোনে জানতে চাইলে বলেন, বালু উত্তোলণ কারীদের মারধরের ঘটনায় গতকাল রবিবার একটি মামলা দায়ের হয়। পরে তাকে রাতে গ্রেফতার করা হয়। তিনি অপর এক প্রশ্নের জবাবে বলেন, এলাকাবাসীরা অভিযোগ করতেই পারে আপনারা সংবাদকর্মীদের কাছে। আমি এক মিটিংয়ে ব্যস্ত আছি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরিয়ার রহমান জানান, এলাকাবাসীর অভিযোগ বিষয়ে ও বালু উত্তোলণ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ নেয়া হবে। পরে অবোধ বিক্ষোভ মিছিল তুলে নেয় তারা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page