শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
টাঙ্গাইলে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি’র বিক্ষোভ মিছিল
/ ৪০ Time View
Update : রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৯, ২:৫৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে পুলিশি বাধা উপেক্ষা করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। রবিবার (৮ ডিসেম্বর) সকাল ১১টায় শহরের শান্তিগঞ্জ মোড়ে এ সমাবেশ করে নেতাকর্মীরা ।

জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের সভাপতিত্বে, প্রচার সম্পাদক ও শ্রমিক দল নেতা এ কে এম মনিরুল হক ভিপি মুনীরের সঞ্চলনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, শুকুর মাহমুদ, যুগ্ম সম্পাদক আবুল কাসেম, খন্দকার রাসেদুল আলম রাসেদ, জেলা যুবদলের আহবায়ক আশরাফ পাহেলী, উপজেলা বিএনপি নেতা আসগর আলী, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সালেহ মো. শাফী ইথেন ও সাধারণ সম্পাদক ভিপি নুরুল ইসলাম।
এ সময় জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক আনিসুর রহমান, মেহেদি হাসান আলীম, সাংগঠনিক সম্পাদক আ. হামিদ তালুকদার, যুবদলের যুগ্ম আহবায়ক মাহমুদ হাসান টিটন, সৈয়দ শাতীল, সৈয়দ মনিরুজ্জামান জুয়েল, শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি আবু সাঈদ, মহিলা দলের সভানেত্রী নিলুফার ইয়াসমিন, জেলা কৃষক দলের সভাপতি দিপু হায়দার খান, মৎস্যজীবী দলের সদস্য সচিব মোস্তফা কামালসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলা দল, কৃষক দল ও মৎস্যজীবী দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল দেশনেত্রীর মুক্তির দাবিতে করা মিছিলে পুলিশের বাধা প্রদানের তীব্র নিন্দা জানান। তিনি বলেন, দেশের বিচার বিভাগের ওপর অগণতান্তিক সরকারের নগ্ন হস্তক্ষেপের কারণে বেগম খালেদা জিয়ার জামিন হচ্ছে না। পাশাপাশি সরকার সারাদেশে  মিছিল-সমাবেশে বাধা, মামলা-হামলাসহ এক অরাজক পরিস্থিতি তৈরি করেছে। দলীয় সিন্ডিকেট করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মুল্য বৃদ্ধি করে দেশের জনগণকে অসহায় করে ফেলেছে। ব্যাংক-বীমা লুটের মাধ্যমে দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। দেশপ্রেমিক জনতা আজ এই সরকারের হাত থেকে মুক্তি চায়। 

তিনি আরও বলেন, আগামী ১২ ডিসেম্বর নেত্রীকে জামিন না দিলে টাঙ্গাইল থেকে বৃহত্তর আন্দোলন শুরু হবে। সেই লক্ষ্যে উপস্থিত সকল নেতাকর্মীদের প্রস্তুতি নেবার আহবান জানিয়ে অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল মামলা প্রত্যাহার এবং বিএনপি’র ভাইস চেয়ারম্যান, জেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুস সালাম পিন্টুর নিঃশর্ত মুক্তির দাবি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page