শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
টাঙ্গাইলে গণধোলাইয়ের শিকার সেই ৩ পুলিশ সদস্য ২ দিনের রিমান্ডে
/ ৪৩ Time View
Update : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৯, ১০:১০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইলের সখীপুরে পকেটে ইয়াবা দিয়ে ফাঁসানোর ঘটনায় গণধোলাইয়ের শিকার সেই ৩ পুলিশ সদস্য ও একজন সোর্সের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার বিকাল ৫টার দিকে টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসুল আলম এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে শুক্রবার সকালে পুলিশ ৫ দিনের রিমান্ড চেয়ে তাদেরকে আদালতে প্রেরণ করে।

রিমান্ডকৃতরা হলেন- মির্জাপুর উপজেলার বাশতৈল পুলিশ ফাঁড়ির এএসআই রিয়াজুল ইসলাম, কনস্টেবল গোপাল সাহা, রাসেল ও পুলিশের সোর্স হাসান। এ ঘটনায় বৃহস্পতিবার দিবাগত রাতে সখীপুর থানার এসআই আয়নুল হক বাদী হয়ে পুলিশের ওই ৩ সদস্য ও সোর্সসহ ৭ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় পলাতকরা হলেন- ওই ফাঁড়ির কনস্টেবল হালিম ও মোজাম্মেল এবং পুলিশের সোর্স রাজাবাড়ির আল আমীন। শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলনে টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার সাংবাদিকদের বলেন, ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য পুলিশের সব নিয়ম কানুন উপেক্ষা করে অন্য উপজেলার প্রত্যন্ত এলাকায় সাদা পোশাকে এক এএসআই, চার কনস্টেবল ও দুই সোর্স সেখানে গিয়েছিল। এ ব্যাপারে ৫ পুলিশ সদস্য ও দুই সোর্সসহ ৭ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ২ জন কনস্টেবল পলাতক রয়েছে। তাদেরকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। অভিযুক্ত পুলিশ সদস্যদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রসঙ্গত, বৃহস্পতিবার সন্ধ্যায় সখিপুর উপজেলার হাতিয়া রাজাবাড়ির গাবিলার বাজার এলাকায় পকেটে ইয়াবা দিয়ে ফাঁসানোর সময় পুলিশের এক এএসআইসহ তিন সদস্যকে আটক করে স্থানীয় জনতা গণধোলাই দেন। পরে খবর পেয়ে সখিপুর এবং মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page