শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
টাঙ্গাইলে চাল আত্মসাৎ করার ঘটনায় আ: লীগ নেতা দল থেকে বহিষ্কার
/ ৪২ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০, ৬:০৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে ১০ টাকা কেজি মূল্যের খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাৎ করার ঘটনায় আওয়ামী লীগ নেতা এসএম ইব্রাহীমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. কুতুব উদ্দিন এবং সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শওকত শিকদার দল থেকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন।

তারা জানান, অসহায়, গরিব হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জন্য সরকারের বিশেষ প্রকল্প ১০ টাকা কেজি মূল্যের ‘খাদ্যবান্ধব কর্মসূচি’ এর চাল আত্মসাৎ ও নানা অপকর্মে লিপ্ত থেকে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করায় তাকে উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়। বৈশ্বিক মহামারি দুর্যোগের মুহূর্তে সাধারণ মানুষের পাশে না দাঁড়িয়ে সে অসহায় ও গরিবদের চুরি করেছে। একজন চাল চোর খেতাবধারী লোক কখনও আওয়ামী লীগের মতো ঐতিহাসিক রাজনৈতিক দলের সদস্য থাকতে পারে না।

উল্লেখ, গত মঙ্গলবার রাতে খাদ্যবান্ধব কর্মসূচির ১২ বস্তা চাল উদ্ধার করেছে টাঙ্গাইল ডিবি পুলিশ। উপজেলার বহুরিয়া ইউনিয়নের চতলবাইদ ভাতকুড়াচালা গ্রামের দুইটি বাড়ি থেকে ওই ১২ বস্তা চাউল উদ্ধার করা হয়। অভিযানের খবর পেয়ে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার ও আওয়ামী লীগ নেতা এসএম ইব্রাহীম এলাকা ছেড়ে পালিয়ে যান। এসএম ইব্রাহীম উপজেলার বহুরিয়া ইউনিয়নের ভাতকুড়াচালা বাজার বিক্রয়কেন্দ্রের ১০ টাকা মূল্যের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page