নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে ধার্যকৃত দামের চেয়ে বেশি দামে মাস্ক বিক্রি করায় মসজিদ রোড ও ক্যাপসুল মার্কেটে অভিযান চালিয়ে এক ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাপস পাল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন। জরিমানা প্রদানকারী হলেন- মসজিদ রোডের ব্যবসায়ী বুলবুল (৫০)।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস পাল জানান, বর্তমানে করোনা ভাইরাস আতঙ্ক চলাকালে কিছু অসাধু ব্যবসায়ী হঠাৎ করেই মাস্কের দাম অতিরিক্ত নেওয়ায় তাদের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। মাস্কের দাম ভবিষতে নিয়ন্ত্রণে রাখতে এ অভিযান অব্যাহত থাকবে। তিনি দুর্যোগপূর্ণ পরিবেশে মাস্কসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেশি না নেওয়ার পরামর্শ দেন ব্যবসায়ীদের।
উল্লেখ্য, গতকাল সোমবার সন্ধ্যায় টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) উপমা ফারিসা শহরের মসজিদ রোড ও ক্যাপসুল মার্কেটে অভিযান পরিচালনা করে চার ব্যবসায়ীকে ১৯ হাজার টাকা জরিমান করেন।


