শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
টাঙ্গাইলে মাদক বিরোধী অভিযানে ১০ কেজি গাঁজা’সহ ২ মাদক কারবারি আটক
/ ৬৬ Time View
Update : বুধবার, ১১ মে, ২০২২, ১:৪৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক ঃ টাঙ্গাইলে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা’সহ ২জন মাদক কারবারিকে আটক করেছে র্্যাব ১২।

বুধবার (১১ মে) সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান ও স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ এরশাদুর রহমান এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। আভিযানিক দল টাঙ্গাইল সদর উপজেলার তারোটিয়া ভাতকুড়া হাই প্রেসার সিএনজি পাম্পের সামনে অভিযান পরিচালনাকালে নওগাঁ জেলার মহাদেবপুর থানার চকগোড়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে রুকনুজ্জামান (২২), ভালাইন গ্রামের রইছ আকন্দ’র ছেলে জুয়েল আকন্দ (২৮), কে ১০কেজি গাঁজা ২টি মোবাইল এবং নগদ ৭০০/- টাকা সহ হাতেনাতে আটক করা হয়। ধৃত আসামীদের কে জিজ্ঞাসাবাদে তারা জানায়, মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে সংগ্রহপূর্বক টাঙ্গাইল জেলা সদর থানা এলাকা সহ বিভিন্ন থানা এলাকায় বিভিন্ন মাদক সেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী বিক্রি করে আসছে। পরে আসামীদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ১৯ (ক)/৩৬(১) এর ১৯ (খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page