শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
টাঙ্গাইলে ১৪৪ ধারা জারি ; বাপ্পীর মৃত্যুবার্ষিকীর র‌্যালিতে পুলিশের বাধা
/ ৪৮ Time View
Update : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯, ১:৪৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টাঙ্গাইল পৌর এলাকায় তিনদিন ১৪৪ ধারা জারি করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শহিদুল্লাহ। বুধবার (২০ নভেম্বর) রাত ৮টায় ১৪৪ ধারা জারি করে শহরে মাইকিং করা হয়।

টাঙ্গাইল জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ জানান, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সাবেক এমপি আমানুর রহমান খান রানার বড় ভাই আমিনুর রহমান খান বাপ্পীর মৃত্যুবার্ষিকী পালনের কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পুরো টাঙ্গাইল। এরপর পাল্টা কর্মসূচি ঘোষণা করে বর্তমান টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ। এই পাল্টাপাল্টি কর্মসূচির কারণে আইনশৃঙ্খলা অবনতির ঘটতে পারে বিষয়টি চিন্তা করে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান, শহীদ মিনার, নিরালার মোড়, পুরাতন বাসস্ট্যান্ড ও বিভিন্ন প্রধান প্রধান সড়কের গুরুত্বপূর্ণ স্থান এবং আশেপাশের এলাকায তথা টাঙ্গাইল পৌর এলাকায় বৃহস্পতিবার (২১ নভেম্বর) ভোর পাঁচটা থেকে শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাতটা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে । পাল্টাপাল্টি এ কর্মসূচিকে কেন্দ্র করে শহরে থমথমে অবস্থা বিরাজ করছে।

এদিকে বৃহস্পতিবার সকালে কলেজ পাড়ায় সাবেক এমপি আমানুর রহমান খান রানার বাসার সামনে থেকে একটি শোক র‌্যালি বের হলে পুলিশ ১৪৪ ধারার বিষয়টি অবহিত করলে স্থান ত্যাগ করে সকলেই। পরে পরিবারের পক্ষ থেকে বাপ্পী স্মৃতিস্তম্ভে বিভিন্ন সংগঠনের উদ্যোগে ফুল দেয়া হয়। পুষ্পস্তবক অর্পণ ও শোকর‌্যালিতে বাঁধা দিয়েছে পুলিশ। অপর দিকে টাঙ্গাইল পৌর শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে ১৪৪ ধারার বহাল রাখা ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছে জেলা পুলিশ ও ডিবি পুলিশ এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো পরিদর্শণ করেন পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়।
উল্লেখ্য, ২০০৩ সালের ২১ নভেম্বর সন্ত্রাসী হামলায় নিজ বাড়ির কাছেই খুন হন জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সম্পাদক আমিনুর রহমান খান বাপ্পী। তিনি সাবেক এমপি রানার বড় ভাই এবং টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের বর্তমান এমপি আতাউর রহমান খানের ছেলে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page