শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
টাঙ্গাইলে চোলাই মদসহ চার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
/ ৪২ Time View
Update : শুক্রবার, ১২ মার্চ, ২০২১, ১১:০৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:টাঙ্গাইলে ২০ লিটার চোলাই মদসহ ৪মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২, সিপিসি-৩।শুক্রবার (১২ মার্চ) ভোর ৪টার দিকে সদর উপজেলার সাবালিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, টাঙ্গাইল সদর উপজেলার, ইশাবাশা গ্রামের রশিদ বেপারীর ছেলে মোঃ আল মামুন (৩০), মির্জাপুর উপজেলার করাইল গ্রামের মো মোঃ রঞ্জু মিয়ার ছেলে মোঃ নাহিদ মিয়া (২৩), সখিপুর উপজেলার বহুরিয়া চতলবাইদ গ্রামের নব্বেছ মিয়ার ছেলে মোঃ সিয়াম মিয়া (১৯) এবং সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার নতুন চাঁদপুর গ্রামের সাহেদ আলীর ছেলে মোঃ সাগর আলী (২৫)।

টাঙ্গাইলের র‌্যাব-১২, সিপিসি-৩ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারি পুলিশ সুপার মো. এরশাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৪টার দিকে টাঙ্গাইল শহরের সাবালিয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই এলাকার একটি পুকুর পাড় থেকে ২০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় মামুন, নাহিদ, সিয়াম ও সাগর নামে চার মাদক ব্যবসায়ীকে। উদ্ধার করা হয় ৫টি মোবাইল ফোন ও ৯টি সিম কার্ড।

তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে তারা দেশীয় চোলাই মদ অবৈধভাবে সংগ্রহ পূর্বক টাঙ্গাইল জেলার সদর থানাসহ অন্যান্য থানা এলাকায় সরবরাহ করে আসছিল। এছাড়াও মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে বিভিন্ন মাদকসেবীদের কাছে তাদের চাহিদা অনুযায়ী দেশীয় চোলাই মদ সরবরাহ এবং যুবকদের মাদক সেবনে উদ্বুদ্ধ করে আসছে। আসামিদের বিরুদ্ধে টাঙ্গাইল জেলার সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ২৪ (খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page