নাগরপুর উপজেলায় বজ্রপাতে কৃষক নিহত
আ: রশিদ তালুকদার: টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় বজ্রপাতে জয়ধর আলী নামেএক কৃষক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলার কলমাইদ গ্রামে বজ্রপাতে এ ঘটনা ঘটে বলে উপজেলার মামুদনগর ইউনিয়ন পরিষদ সদস্য মানু মিয়া জানিয়েছেন। নিহত জয়ধর আলী (৫০) উপজেলার মামুদনগর ইউনিয়নের কলমাইদ গ্রামের আব্দুর রহিমের ছেলে।
ইউপি সদস্য মানু মিয়া বলেন, বৃহস্পতিবার ভোরবেলা জয়ধর তার স্ত্রী ও মেয়েকে নিয়ে বাড়ির পাশের জমিতে ঘাস কাটতে যান। এ সময় আকাশে মেঘ জমলে তিনি ঘাস মাথায় করে বাড়ি ফেরার পথে বজ্রপাতে নিহত হন। ঘটনাস্থলেই মৃত্যু হওয়ায় চিকিৎসার সুযোগ মেলেনি বলে জানান এই ইউপি সদস্য।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category


