নাগরপুরে অজ্ঞাত এক তরুণীর অর্ধগলিত লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইলের নাগরপুরে অজ্ঞাত এক তরুণীর (২২) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নাগরপুর থানা পুলিশ।

রবিবার (০৬ সেপ্টেম্বর) উপজেলার মোকনা ইউনিয়নের আগদিঘুলিয়ার ধলেশ্বরী নদীর মোহনা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, রোববার সকালে স্থানীয় লোকজন নৌকায় নদীতে মাছ ধরতে গেলে অজ্ঞাত তরুণীর লাশ নদীতে বাশেঁর সাথে আটকা থাকা অবস্থায় দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। নিহতের পরনে ছিল কালো রংয়ের জিন্স প্যান্ট ও গোলগলা হাফহাতা গেঞ্জি।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category


