শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
বঙ্গবন্ধু সেতুতে পূর্বের টোলেই যানবাহন পারাপার
/ ৩৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১, ৯:২৩ পূর্বাহ্ন

মোঃ আব্দুর রহীম মিঞা (টাঙ্গাইল) ভূঞাপুর : বঙ্গবন্ধু সেতুতে চলাচলকারি যানবাহনে বাড়তি টোল আদায় সংক্রান্ত প্রজ্ঞাপন জারির পরও অনিবার্য কারণে আগের হারেই টোল আদায় করা হচ্ছে।

জানাযায়,সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় আগের হারেই টোল আদায় করার নির্দেশ দেয়। সরকারি নির্দেশনা অনুসারে সোমবার (১৫ নভেম্বর) রাত ১২ টার পর থেকে বাড়তি টোল আদায় কার্যকর করার তারিখ ঘোষণা করে সেতু কর্তৃপক্ষ। পরবর্তী নির্দেশনার কারণে আগের নির্ধারিত হারেই টোল দিয়ে বঙ্গবন্ধু সেতুতে যানবাহন পারাপার হচ্ছে।বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান গত ২ নভেম্বর (মঙ্গলবার) বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উপ-সচিব (উন্নয়ন) মোহাম্মদ আনোয়ারুল নাসের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বাড়তি টোলের তথ্য জানানো হয়। ১৫ নভেম্বর সোমবার দিনগত রাত ১২ টা থেকে বঙ্গবন্ধু সেতুতে বাড়তি টোল আদায় শুরুর কথা ছিল। সে উপলক্ষে সকল প্রস্তুতিও সম্পন্ন করা হয়। তবে অনিবার্য কারণে সোমবার বিকেলে মন্ত্রণালয় থেকে বাড়তি টোল আদায় কার্যক্রম শুরু না করার নির্দেশনা দেওয়া হয়েছে। ফলে পূর্বের নির্ধারিত টোল দিয়ে চালকরা সেতু পারাপার হচ্ছে। তবে কবে নাগাদ বাড়তি হারে টোল আদায় কার্যকর করা হবে তা বলা যাচ্ছে না।বঙ্গবন্ধু সেতুতে টোল বৃদ্ধি সংক্রান্ত প্রজ্ঞাপনে জানানো হয় সেতু বিভাগের আওতাধীন বঙ্গবন্ধু সেতুর জন্য অনুমোদিত যানবাহনের শ্রেণিবিন্যাস এবং টোল হার ধরা হয়েছে। যানবাহন ভেদে মোটরসাইকেল ৫০টাকা, হাল্কা যানবাহনের মধ্যে কার/জীপ ৫৫০, মাইক্রো/পিকআপ ৬০০, ছোট বাস (৩১ আসন বা এর কম) ৭৫০, বড় বাস (৩২ আসন বা এর বেশি) ১ হাজার টাকা, ছোট ট্রাক (৫ টন) ১ হাজার টাকা, মাঝারি ট্রাক (৫ টন থেকে ৮ টন) ১ হাজার ২৫০ টাকা, মাঝারি ট্রাক (৮ টন থেকে ১১ টন) ১ হাজার ৬০০ টাকা, ট্রাক (৩ এক্সেল) ২ হাজার টাকা, ট্রেইলার (৪ এক্সেল) ৩ হাজার, ট্রেইলার (৪ এক্সেলের অধিক) ৪ হাজার টাকা এবং সেতুর উপর দিয়ে ট্রেন চলাচলের জন্য বাৎসরিক এক কোটি টাকা টোল আদায় করা হবে। উল্লেখ্য, এর আগে ২০১১ সালে বঙ্গবন্ধু সেতুতে টোল বৃদ্ধি করা হয়েছিল। টোল বাড়িয়ে মোটরসাইকেলে ৪০ টাকা, হালকা যানবাহন (কার/জীপ) ৫০০ টাকা, ছোট বাস ৬৫০ টাকা, বড় বাস ৯০০ টাকা, ছোট ট্রাক ৮৫০ টাকা, মাঝারি ট্রাক ১১০০ টাকা, বড় ট্রাক ১২৫০ থেকে ১৪০০ টাকা করে আদায় করা হয়েছিল।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page