শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
বঙ্গবন্ধু সেনানিবাসে আন্তর্জাতিক সামরিক প্রশিক্ষণের উদ্বোধন
/ ২৮ Time View
Update : সোমবার, ৫ এপ্রিল, ২০২১, ৯:১৯ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেনানিবাসে আন্তর্জাতিক সামরিক প্রশিক্ষণ এক্সারসাইজ শান্তির অগ্রসেনার উদ্বোধন করা হয়েছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে রোববার (৪ এপ্রিল) সকালে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ওই সামরিক প্রশিক্ষণের উদ্বোধন করেন।এ সময় ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল সৈয়দ তারেক আহমেদসহ অন্যান্য উর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বিশ্ব শান্তি বজায় রাখতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণকারী দেশসমূহের সক্ষমতা বৃদ্ধিই ওই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। প্রশিক্ষণে অংশ গ্রহণকারী দেশ সমূহ পারস্পারিক জ্ঞান এবং প্রযুক্তিগত তথ্য বিনিময়ের মাধ্যমে একটি সহযোগী কাজের পরিবেশ তৈরির মাধ্যমে প্রশিক্ষণের লক্ষ্য অর্জনে সচেষ্ট হবে।বহুমাত্রিক ওই সামরিক অনুশীলনে ১১টি দেশের প্রতিনিধি যোগদান করেন। প্রশিক্ষণে বাংলদেশ, ভারত ও শ্রীলংকা হতে ৩০ জন করে ও ভুটান থেকে ৩৩ জনসহ মোট ১২৩ জন সেনাসদস্য অংশ সরাসরি প্রশিক্ষণে অংশ গ্রহণ করছেন। এছাড়া যুক্তরাষ্ট্র, ফ্রান্স, নেপাল, তুরস্ক, সৌদি আরব, ভারত, শ্রীলংকা ও ভুটানের ১৯ জন অবজারভার অংশ গ্রহণ করছেন। সামরিক প্রশিক্ষণটি আগামি ১২ এপ্রিল পর্যন্ত চলবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page