শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
সখীপুরে অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণের পর ধর্ষণ, ধর্ষক গ্রেফতার
/ ৫৬ Time View
Update : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯, ৮:৩৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃটাঙ্গাইলের সখীপুরে নাজমুল হাসান (২৫) নামের এক বখাটের বিরুদ্ধে অষ্টম শ্রেণির এক স্কুল ছাত্রী (১৪) কে অপহরণের পর দুইদিন দুইরাত আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। 

এ ঘটনায় স্কুল ছাত্রীর বাবা ধর্ষক নাজমুল হাসানকে একমাত্র আসামী করে সখীপুর থানায় অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন। 

বৃহস্পতিবার বিকেলে মুঠোফোনের সূত্র ধরে অভিযুক্ত ধর্ষকের আত্মীয় উপজেলার গজারিয়া ইউনিয়নের পাথারপুর গ্রামের আরিফ বিএসসি’র বাড়ি থেকে অপহৃতা স্কুল ছাত্রীকে উদ্ধার ও ধর্ষক নাজমুল হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। 

জানা যায়, গত মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১০টার দিকে সখীপুর পিএম বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়ুয়া ওই স্কুল ছাত্রী তার নিজ বাড়ি শোলাপ্রতিমা থেকে ছোট ভাইকে পিএসসি পরীক্ষা দিতে সখীপুর পাইলট বালক স্কুল এন্ড কলেজ কেন্দ্রে নিয়ে যায়। ফেরার পথে আগে থেকে ওৎ পেতে থাকা সখীপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের ওসমান গণির ছেলে নাজমুল হাসান জোরপূর্বক একটি সিএনজিতে উঠিয়ে নিয়ে অপহরণ করে। এরপর থেকে দুইদিন দুইরাত নাজমুল হাসানের আত্মীয় উপজেলার গজারিয়া ইউনিয়নের পাথারপুর গ্রামের আরিফ বিএসসি’র বাড়িতে আটকে রেখে ও নেশা জাতীয় খাবার খাওয়ানোর মাধ্যমে ওই ছাত্রীকে ধর্ষণ করে। অপহরণের ওইদিন রাতেই ছাত্রীর বাবা সখীপুর থানায় নাজমুল হাসানের বিরুদ্ধে মেয়েকে অপহরণের বিষয়ে লিখিত অভিযোগ করেন।  মামলার বাদী ও ছাত্রীর বাবা ধর্ষক নাজমুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে সখীপুর থানার ওসি (তদন্ত) এএইচএম লুৎফুল কবির জানান, মুঠোফোনের সূত্র ধরে বৃহস্পতিবার বিকেলে উপজেলার গজারিয়া ইউনিয়নের পাথারপুর গ্রামের আরিফ বিএসসি’র বাড়ি থেকে অপহৃতা স্কুল ছাত্রীকে উদ্ধার ও ধর্ষক নাজমুল হাসানকে গ্রেফতার করা হয়েছে। ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য শুক্রবার সকালে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page