শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
সখীপুরে জুয়ার আসর থেকে সাড়ে ৩ ডজন জুয়াড়ি গ্রেপ্তার
/ ৩৮ Time View
Update : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২০, ১০:৩১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে জুয়ার আসর থেকে টাঙ্গাইল, গাজীপুর, ময়মনসিংহসহ একাধিক জেলার সাড়ে ৩ ডজন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ১২টার দিকে স্থানীয় জনগণ ও কমিউনিটি পুলিশের সহায়তায় উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের হতেয়া রাজাবাড়ি দেওয়ানপাড়া এলাকা থেকে তাদের আটক করে পুলিশে সোপর্দ করে জনতা।

এ সময়, পুলিশ তাদের কাছ থেকে নগদ ১ লাখ ৬ হাজার ৯’শ ৬০ টাকা, মোবাইল ফোন এবং জুয়া খেলার সরঞ্জামাদি ও তাদের ব্যবহৃত কয়েকটি প্রাইভেটকার জব্দ করে। এ ঘটনায় রাতেই গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সখীপুর থানার এসআই শুকান্ত রায় বাদী হয়ে জুয়া আইনে মামলা করেন। মঙ্গলবার দুপুরে তাদেরকে টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

এলাকাবাসী জানায়, সোমবার রাত ১২টার দিকে উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের হতেয়া রাজাবাড়ি দেওয়ানপাড়া এলাকায় চারপাশ বনে ঘেরা অনাবাদী জমির ওপর তাবু টানিয়ে স্থানীয় জুয়াড়ি রউফ দেওয়ানের ছেলে ইস্কান্দার দেওয়ানের নেতৃত্বে টাঙ্গাইল, ময়মনসিংহ, গাজীপুর জেলার অর্ধ শতাধিক জুয়াড়ি জুয়া খেলতে বসে। এ সময় ইউনিয়ন কমিউনিটি পুলিশের সদস্য, স্থানীয় জনসাধারণ তাদের চারদিক দিক থেকে ঘিরে ফেলে সখীপুর থানা পুলিশকে খবর দেয়। কৌশলে নেতৃত্বদানকারী ইস্কান্দার দেওয়ান পালিয়ে গেলেও পুলিশ জুয়ার আসর থেকে নগদ টাকা, মুঠোফোন ও জুয়া খেলার সরঞ্জামাদি ও কয়েকটি প্রাইভেটকারসহ ৪৩ জন জুয়াড়িকে আটক করে ।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন বলেন, সোমবার রাতে কমিউনিটি পুলিশের সহায়তায় বিভিন্ন জেলা থেকে আসা ৪৩ জন জুয়াড়িকে আটক করে মঙ্গলবার টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page