শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
সখীপুরে দাড়িয়াপুর ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষণা প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ
/ ৭৮ Time View
Update : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০১৯, ৪:৫৫ অপরাহ্ন
সখীপুরে দাড়িয়াপুর ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষণা প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ
সখীপুরে দাড়িয়াপুর ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষণা প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুরে দাড়িয়াপুর ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষণার প্রতিবাদে ঢাকা-সখীপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পদবঞ্চিতরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত সখীপুর-ঢাকা সড়কের প্রতিমা বংকী গাধুর স্টেশন চৌরাস্তায় কাঠের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধরা। এ সময় সড়কের দুইপাশের যাত্রীবাহী যানবাহন আটকে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ অবরোধস্থলে এসে আগুন নিভিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে।

সখীপুরে দাড়িয়াপুর ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষণা  প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ
সখীপুরে দাড়িয়াপুর ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষণা প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ

জানা যায়, বুধবার উপজেলা ছাত্রলীগ দাড়িয়াপুর ইউনিয়ন ছাত্রলীগের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করে। ঘোষিত কমিটিতে ত্যাগীদের বাদ রেখে অছাত্রদের নিয়ে পকেট কমিটি দেওয়া হয়েছে। পদবঞ্চিতরা এ  কমিটিকে বাতিলের দাবি করে সড়ক অবরোধ করে।

বিক্ষোভে নেতৃত্ব দেওয়া আব্দুল্লাহ আল মারুফ, জুনায়েদ জুলহাস ও শাকিল সরকার বলেন, রাতের আধাঁরে কাউকে না জানিয়ে অছাত্রদের দিয়ে ছাত্রলীগের কোনো কমিটি হতে পারে না। আমরা ওই কমিটি মানি না।

এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগের সভাপতি মির্জা শরিফুল ইসলাম বলেন, সবার মতের ভিত্তিতেই কমিটি ঘোষণা হয়েছে। তারপরও একটি পক্ষ এর বিরোধিতা করছে। তবে যারা বিক্ষোভ করছে তারা সংশ্লিষ্ট ইউনিয়নের ছাত্রলীগের কর্মী নন।

সখীপুর থানার ওসি (তদন্ত) এএইচএম লুৎফুল কবির বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে ছাত্রদের সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page