শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
সখীপুরে যুবকের ছুরিকাঘাতে মা, বাবা ও ভাই আহত
/ ৬৩ Time View
Update : সোমবার, ১১ নভেম্বর, ২০১৯, ৮:৪১ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুর উপজেলায় এক যুবক ছুরিকাঘাতে তাঁর মা, বাবা ও ছোট ভাইকে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।  রোববার সকাল ১০টার দিকে সখীপুরের মহানন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত যুবকের নাম রাশিদুল ইসলাম (৩৫)।

আহতরা হলেন মা রাশেদা বেগম (৫৫), বাবা আবদুল হাকিম (৬০) ও ছোট ভাই আবু তাহের (২৫)। স্থানীয় ব্যক্তিরা তাঁদের উদ্ধার করে প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে বাবা ও ভাইয়ের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়।

স্থানীয়রা জানায় , তাঁর মা, বাবা ও ছোট ভাইকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত রাশিদুলকে প্রতিবেশীরা মারধর করে বাড়িতে আটক করে রেখেছিলেন। তবে তিনি ছুরি দিয়ে নিজেকে রক্তাক্ত করেছেন। তাঁকেও হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রতিবেশীরা বলেন, পারিবারিক কলহের জেরে রোবার সকালে রাশিদুল তাঁর মা রাশেদাকে মারধর শুরু করেন। এটা দেখে ছোট ভাই তাহের এগিয়ে এলে তাঁকে ছুরিকাঘাত করেন রাশিদুল। এ সময় বাবা এগিয়ে এলে তাঁকেও ছুরিকাঘাত করা হয়। এরপর তিনি মাকেও ছুরিকাঘাত করেন। পরে প্রতিবেশীরা এগিয়ে আসেন। তাঁরা আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নেন।

সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসাক নাজমুল হাসান মাসুদ খান বলেন, আহত আবু তাহেরের বুকের বাঁ পাশে ছুরির গুরুতর আঘাত আছে। এ ছাড়া বাবা আবদুল হাকিমের বাঁ পাশের বুকে ও বাঁ হাতে আঘাত লেগেছে। মা রাশেদা বেগমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

রাশিদুলের চাচাতো ভাই বছির উদ্দিন বলেন, রাশিদুলের মাথায় একটু সমস্যা আছে। তবে এ ধরনের ঘটনা ঘটাবেন, তা কখনো কেউ আশা করেনি।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেন বলেন, এ ঘটনায় থানায় এখনো কোনো অভিযোগ আসেনি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page