শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার -১
/ ৩৩ Time View
Update : বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১, ৫:৫১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ বাংলা ট্রিবিউনের টাঙ্গাইল প্রতিনিধি এনায়েত করিম বিজয়ের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় মোখলেছুর রহমান (৪২) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত মোখলেছুর রহমান

মঙ্গলবার(৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলার কাউলজানি বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত মোখলেছুর রহমান উপজেলার কাউলজানি হাইস্কুল পাড়া এলাকার নুরুল আমিনের ছেলে।বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন উর রশিদ বলেন, সাংবাদিক একে বিজয়ের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে সকালে আদালতে পাঠানো হয়। এ মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

প্রসঙ্গত, টাঙ্গাইলের বাসাইল থানার কাউলজানি ইউনিয়ন পরিষদসংলগ্ন একটি জমি নিয়ে পরিষদের সঙ্গে গ্রামের একটি পরিবারের বিরোধ চলে আসছে। গেলো রবিবার সকালে ওই জমিতে পরিবারটি ঘর তোলার চেষ্টা করে। চেয়ারম্যান এ পরিস্থিতি দেখানোর জন্য বাংলা ট্রিবিউন প্রতিনিধি এ কে বিজয়কে ফোন করে ডেকে নেন। বিজয় ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, চেয়ারম্যানের লোকজন পরিবারটিকে ঘর তুলতে বাধা দিচ্ছে। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে চেয়ারম্যানের পক্ষের লোকেরা উত্তেজিত হয়ে ঘর তোলার চেষ্টাকারী পরিবারটির ঘরের খুঁটিসহ অন্যান্য জিনিসপত্র ছুড়ে ফেলে। ঘটনাস্থলে চেয়ারম্যানের ডাকে গিয়ে উল্টো তার অনুসারীদের অপকর্মের ছবি তুলতে গেলে হামলার শিকার হন বাংলা ট্রিবিউনের টাঙ্গাইল প্রতিনিধি এনায়েত করিম বিজয়। এ সময় তারা বাঁশ ও লাঠি দিয়ে তাকে বিনা কারণে মারপিট করে। ঘটনাস্থলে একজন এসআইসহ তিন জন পুলিশ সদস্য থাকলেও তারা স্থানীয়দের থামাতে কোনও পদক্ষেপ নেননি বলে অভিযোগ রয়েছে।

হামলার ঘটনায় চেয়ারম্যান হাবিবুর রহমান দুঃখ প্রকাশ করলেও দোষীদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেননি। পরে পুলিশের সহায়তায় বিজয়কে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আহত এনায়েত করিম বিজয় নিজেই বাদী হয়ে বাসাইল থানায় ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী হবিকে প্রধান আসামি করে ১২ জনের নাম উল্লেখ ও আরও ১০-১২ জন অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page