শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
এই নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচনে অংশ নিবেনা বিএনপি
/ ২৬ Time View
Update : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২, ৪:৩৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘আওয়ামীলীগ সরকার ও এই নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচনের অংশ নিবেনা বিএনপি।

যে কোন মূল্যেই তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে এনে নির্বাচনে অংশ নেবে বিএনপি।’ বুধবার (২ মার্চ) নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইল শহরের রেজিষ্ট্রিপাড়া সড়কে বিক্ষোভ সমাবেশে এই কথা বলেন তিনি। মির্জা আব্বাস বলেন, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির ফলে মানুষের নাভিশ্বাস উঠেছে। সীমাহীন কষ্টে দিন পার করছে সাধারণ মানুষ। আর ঘরে ঘরে বেকারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। নিরপেক্ষ সরকারের অধীনে বেগম খালেদা জিয়াকে মুক্ত এবং বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা হবে।বিএনপির ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপির আহবায়ক এডভোকেট আহমেদ আযম খানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপি নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন , ওবায়দুল হক নাসির , জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাসানুজ্জামিল শাহীন, কাজী শফিকুর রহমান লিটন ও অমল ব্যানার্জী প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল হক সানু।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page