নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতীতে যুবদল দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার(২৭ অক্টোবর) বিকালে উপজেলার বিদ্যুৎ অফিসের সামনে রাইস মিলের মাঠে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিক পালন করেন উপজেলা যুবদল।

প্রতিষ্ঠাবার্ষিকীতে উপজেলা যুবদলের আহবায়ক শামিম আলমামুন মুকুলের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম রফিকের পরিচালনায়
উপস্থিত ছিলেন , কালিহাতী উপজেলা বিএনপি’র আহবায়ক শুকুর মাহমুদ, যুগ্ন আহবায়ক আলী আকবর জব্বার, ফরহাদ হোসেন মিন্টু, হাবিবুর রহমান ঠান্ডু, মতিউল আলম তালুকদার, আনসার আলী শিকদার, ভিপি রফিক, এডভোকেট মোবারক হোসেন,উপজেলা যুবদলের ইদ্রিস আলী, ফিরোজ মিয়া, লুৎফর রহমান লেলিন, লিয়াকত হোসেন বাবলু, নুরুজ্জামান, মোল্লা হারুন অর রশিদ, বকুল মিয়া, কালিহাতী পৌর যুবদলের আহবায়ক আব্দুল কুদ্দুস, যুগ্ন-আহবায়ক আজাহার আলী রাজা, আবু বায়জিদ খান,এলেঙ্গা পৌর যুবদলের আহবায়ক মজনু রহমান জয়, যুগ্ন-আহবায়ক ফারুক হোসেন বাবু, সদস্য-সচিব ফারুক রেজা, চান মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলামিন মিয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আমিনুল ইসলাম, কালিহাতী পৌর ছাত্রদলের আহ্বায়ক সুমন মিয়া, এলেঙ্গা পৌর ছাত্রদলের সদস্য সচিব রকিব মোল্লাসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন নেতৃবৃন্দ।


