শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
কৃষক শ্রমিক জনতালীগের নেতার সন্ধ্যান চেয়ে সংবাদ সম্মেলন
/ ৫৩ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০১৯, ১২:৩৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : কৃষক শ্রমিক জনতালীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মুক্তিযোদ্ধা ও প্রবীণ আইনজীবি মিঞা মোঃ হাসান আলী রেজার সন্ধ্যান চেয়েছেন কৃষক শ্রমিক জনতালীগ ও তার পরিবার। বুধবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে নিখোঁজ প্রবীন এই নেতাকে ফিরিয়ে দেয়ার দাবি করা হয়। সোমবার গত ৮ জুলাই সন্ধ্যার দিকে হাসান আলী রেজা বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে টাঙ্গাইল মডেল থানায় একটি সাধারন ডায়েরি করা হয়েছে

নিখোঁজ হাসান আলী রেজার স্ত্রী রাবেয়া হাসান, মেয়ে মাহমুদা হাসান মিতুসহ জেলা কৃষক শ্রমিক জনতালীগের নেতাকর্মীরা

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য কৃষক শ্রমিক জনতালীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীরপ্রতিক বলেন, প্রায় ৭৬ বছর বয়সি এই নেতা হঠাৎ নিখোঁজ হওয়ার ঘটনায় দলীয় নেতাকর্মীরা উদ্বিগ্ন হয়ে পড়েছে। সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙ্গে পড়েন হাসান আলী রেজার পরিবারের সদস্যরা।তারা দ্রুত হাসান আলী রেজাকে ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। ছেলে রাশেদুল হাসান টিটু দাবি করেন, স্থানীয় একটি সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় তার বাবা হেলমেট ও রেইনকোর্ট পরিহিত এক যুবকের মোটরসাইকেলের পিছনের চড়ে যাচ্ছেন। তার পর থেকে আর তাকে খুজে পাওয়া যাচ্ছে না। সংবাদ সম্মেলনে জেলা কৃষক শ্রমিক জনতালীগের সাবেক সভাপতি এএইচএম আব্দুল হাই, নিখোঁজ হাসান আলী রেজার স্ত্রী রাবেয়া হাসান, মেয়ে মাহমুদা হাসান মিতুসহ জেলা কৃষক শ্রমিক জনতালীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page