শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
সখীপুর খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারকে জরিমানা, ইউপি সদস্য গ্রেফতার
/ ২৪ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২০, ৭:৫১ অপরাহ্ন

আ: রশিদ তালুকদার: টাঙ্গাইলের সখীপুর উপজেলায় ১০ টাকা কেজি মূল্যের খাদ্যবান্ধব কর্মসূচির চালের উপকারভোগী ক্রেতার সঙ্গে প্রতারণার দায়ে যাদবপুর ইউনিয়নের ঘেচুয়া বাজার বিক্রয় কেন্দ্রের ডিলার সোহরাব মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল সোমবার (৪ মে) সন্ধ্যা ৭টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও আসমাউল হুসনা লিজা তাকে এ জরিমানা করেন।
অন্যদিকে, একই অপরাধে জড়িত থাকায় যাদবপুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মিনহাজ উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ইউপি সদস্য মিনহাজ থানা পুলিশের হেফাজতে রয়েছেন।
আদালত সূত্রে, শোলা প্রতিমা গ্রামের কালু মিয়া ২০১৬ সালে খাদ্যবান্ধবের উপকারভোগী হিসেবে তালিকাভুক্ত হন। খাদ্যবান্ধবের নতুন তালিকা প্রস্তুতকালে গত রোববার (৩ মে) কালুকে ২০১৬ তালিকাভুক্ত হওয়া কার্ড ইউপি সদস্য মিনহাজ তার বাড়ি পৌঁছে দেন। সোমবার প্রতারিত হওয়া ওই ব্যক্তি ইউএনও বরাবর লিখিত অভিযোগ করেন।
এ বিষয়ে ইউএনও আসমাউল হুসনা লিজা জানান, ওই ডিলার খাদ্যবান্ধব উপকারভোগী কালু মিয়ার সঙ্গে প্রতারণা করে পাঁচ বছর ধরে বেশি দামে অন্য ব্যক্তির কাছে চাল বিক্রি করে আসছিল। প্রতারণার সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page