গোপালপুরে করোনার উপসর্গ নিয়ে পল্লী চিকিৎসকের মৃত্যু
লোকাল নিউজ ডেস্ক: টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝাওয়াইল এলাকার করোনাভাইরাসের উপসর্গ নিয়ে পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৯ মে ) বিকেলে ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । সে ঝাওয়াইল বাজারস্থ প্রসন্ন মেডিকেল হলের স্বত্বাধিকারী পল্লী চিকিৎসক মৃত প্রভাত চন্দ্রের ছেলে ফার্মাসিস্ট প্রশান্ত চন্দ্র (৪৪)।
মৃতের বড় ভাই প্রভাস চন্দ্র জানান, করোনার রিপোর্ট এখনো আমরা হাতে পাইনি। তবে তাঁর মধ্যে করোনার উপসর্গ উপস্থিত ছিল।
গত সোমবার (২৫ মে) করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছিলেন । সরকারের নির্দেশনায় ঢাকায় প্রশান্তের অন্তোষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category


