শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
গোপালপুরে নির্মাণাধীন ভবনে বোমা সাদৃশ্য বস্তু রেখে চাঁদা দাবি
/ ৪৬ Time View
Update : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১, ৩:৪৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের গোপালপুরে নির্মাণধীন ভবনে বোমা সাদৃশ্য বস্তু রেখে চিঠির মাধ্যমে এক লাখ টাকা চাঁদা দাবি করেছে দুর্বৃত্তরা।বুধবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার নন্দনপুর বাজারে মো. আব্দুর রাজ্জাক ( লিঠু ) এর বাসায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আব্দুর রাজ্জাক ও তার বোন মিলে বাসাটি নির্মাণ করেছেন। আব্দুর রাজ্জাক ঢাকা আশুলিয়াতে চাকুরি করে। বোন প্রাইমারী স্কুলের শিক্ষক। সকালে তার মা নামাজ শেষে দরজা খুলতেই দেখেন একটি চিঠি পড়ে রয়েছে। ঐ চিঠিতে লেখা দুর্বৃত্তরা এক লাখ টাকা দাবি করেছে। তবে চাঁদার এক লাখ টাকা রাত ১০ টার আগে পাশ্ববর্তী ব্রীজের পাশে একটি হলুদ চিপসের প্যাকেটে রাখতে বলেন। তা না হলে বোমা বিস্ফোরন করা হবে এই হুমকি দিয়েছে দূবৃত্তরা। টাকা পাওয়ার পর রিমোর্ট কন্ট্রোলের মাধ্যমে বোমাটি নষ্ট করা হবে। টাকা পরিশোধের পর বোমটি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার পরামর্শের কথা উল্লেখ করেন দুর্বৃত্তরা। তারপর থেকে আতঙ্কের দিন পার করছে নির্মাণাধীন ভবণের মালিকরা।

এব্যাপারে গোপালপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) মামুন ভূঁইয়া বলেন, নির্মাণাধীন তিন তলা ভবণের নিচ তলায় বোমা সাদৃশ্য বস্তুটি রাখা হয়েছে। বিষয়টি উর্ধতন কর্তপক্ষকে অবগত করা হয়েছে। ঢাকা থেকে বোম ডিসপোজাল ইউনিট আসলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে এটি আসলেই সত্যি বোম কিনা। বাড়িটি বর্তমানে পুলিশ দিয়ে ঘিরে রাখা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page