শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর হত্যার দায়ে এক যুবককে মৃত্যুদণ্ড
/ ৪৭ Time View
Update : সোমবার, ১৪ মার্চ, ২০২২, ৪:৪৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের পর হত্যার দায়ে অভিযুক্ত মো. মাজেদুর রহমান (২৮) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১৪ মার্চ) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন। টাঙ্গাইল আদালতের পুলিশ পরিদর্শক তানবীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।সাজাপ্রাপ্ত মাজেদুর রহমানের গ্রাম টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের মিরপুর মধ্যপাড়া।আদালতের সরকারি কৌশলী (পিপি) আলী আহমদ জানান, ২০২০ সালের ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় একটি আঁখ ক্ষেত থেকে চুতুর্থ শ্রেণির এক ছাত্রীর গলায় ওড়না পেঁচানো লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পরদিন নিহতে ভাই বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় একটি মামলা দায়ের করেন। তদন্তের এক পর্যায়ে ১১ সেপ্টেম্বর পুলিশ ওই গ্রামের বাসিন্দা মাজেদুর রহমানকে গ্রেপ্তার করে। মাজেদুর রহমান ধর্ষণের পর ওই ছাত্রীকে শ্বাসরোধে হত্যার বিষয়টি আদালতে স্বীকার করে জবানবন্দি দেন।দীর্ঘ ১৭ মাস মামলা চলার পর সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক যুবককের মৃত্যুদণ্ডাদেশ ঘোষণা করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page