নিজস্ব প্রতিবেদক: টাংগাইল সদরের অন্তর্গত নগর জালফৈই বাইপাসে বেড়েছে ছিনতাই , মাদক জাতীয় জিনিস ওপেনে বেচা কেনা করা,প্রত্যেক গাড়ির টোল নামে চাঁদাবাজিসহ হাজারো অপরাধমূলক কাজ সংঘটিত হচ্ছে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী ।

এটা এমন একটি গুরুত্বপূর্ণ বাইপাস যার উপর দিয়ে ছোট বড় হাজার হাজার গাড়ি চলাচল করে।এই বাইপাস হয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে অনায়াসে যাওয়া যায়। কিন্তু এই গুরুত্ব পূর্ণ স্থানে কোনো সিসিটিভি ক্যামেরা নেই।সিসিটিভি না থাকার কারনে প্রতিদিন কোনো না কোনো ছোট-বড় অকারেন্স হইতেছে। পকেটমার, চলন্ত মোটরসাইকেল থেকে পথচারীর ব্যাগ বা গলার চেন ধরে টান মারা,দিনে দুপুরে মোটরসাইকেল ছিনতাই,অটো ছিনতাইর ঘটনা ঘটে আসছে ।
আশেকপুর সমাজ কল্যাণ সংঘের সভাপতি , মো: রুবেল হোসাইন খান জানান, নগর জালফৈ বাইপাস একটি গুরুত্ব পূর্ণ স্থান এখানে নেশা দিয়ে মানুষকে তুলে নেওয়া ,রাতের বেলায় রিক্সা চালক ,অটো চালকদের কাছ থেকে সকল টাকা ছিনতাইকারীরা অতি সহজেই ছিনতাই করে নিয়ে যায়। সন্ধ্যা হলে সাধারণ জনগণ এই রোড দিয়ে হেঁটে যেতে ভয় পায়। টাঙ্গাইলকে নিরাপদ রাখাতে এই বাইপাসে সিসিটিভি লাগানো একটি উন্নয়নমূলক কাজ।সিসিটিভি লাগানো হলে সাধারণ মানুষ নিরাপদে চলাচল করতে পারবে ও অপরাধ প্রবণতা কমে যাবে।জেলা প্রশাসক মহোদয়, সিসিটিভি লাগানোর ব্যবস্থা করে দিলে টাঙ্গাইলবাসি চির কৃতজ্ঞ থাকবে।


