টাঙ্গাইলে নতুন আক্রান্ত ৩২ এ নিয়ে জেলায় সর্বমোট ৬৬৯
নিজস্ব প্রতিবেদকঃসারাদেশের অবস্থার মত টাঙ্গাইলেও বাড়ছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। জেলায় নতুন করে আরো ৩২ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬৬৯ জনে। আক্রান্তরা হলো- সখিপুর ১ জন, ধনবাড়ী ১ জন, ঘাটাইল ১ জন, গোপালপুর ১ জন, কালিহাতী ২ জন, সদর ৮ জন এবং মির্জাপুর ১৮ জন।

বৃহস্পতিবার (০২ জুলাই) টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোঃ ওয়াহিদুজ্জামান আক্রান্ত হওয়ার কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকায় পাঠানো নমুনা থেকে প্রাপ্ত ফলাফলে আজ ৩২ জনের করোনা ভাইরাস পজিটিভ এসেছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬৬৯ জনে। এর মধ্যে চিকিৎসাধীন রয়েছেন ৩৮৩ জন। মৃত্যু হয়েছে ১৩ জনের এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭৩ জন।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category


