নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস এলাকা থেকে ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১২।

শুক্রবার (২৬ জুন) সকালে টাঙ্গাইল র্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মেজর আবু নাঈম মোহাম্মদ তালাত এক প্রেস বিফিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শহরের রাবনা বাইপাস এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনার মাধ্যমে উত্তরবঙ্গ থেকে ঢাকা যাওয়ার পথে একটি মালবাহী ট্রাক আটক করা হয়।
এ সময় তিন মাদক ব্যবসায়ী ঠাকুরগাঁও জেলার রানী সংকৈল থানার জয়ডাঙ্গী এলাকার মো. রনি ইসলাম (২৫), ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার রগুনাথপুর এলাকার মো. মামুন (৩০) ও ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার ঘিদ্র গড়গাঁও এলাকার মো. আফসার আলীকে (২৫) আটক করা হয়।
পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ট্রাকে থাকা ৩০০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল, নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মেজর আবু নাঈম মোহাম্মদ তালাত আরও বলেন, টাঙ্গাইল র্যাবের এ ধরনের অবৈধ মাদক বিরোধী অভিযান চলমান থাকবে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে।


