টাঙ্গাইলে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি টাঙ্গাইল জেলা শাখার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ৯ টা হতে বিকেলে ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি-সম্পাদকসহ ২৫ টি পদে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এতে নির্বাচনে কোষাধ্যক্ষ পদে মোর্শেদ আলম খান মাসুমসহ ১২ জন সদস্য বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন। মোট ভোটার সংখ্যা ২২৬ জন। ভোট গননা শেষে রাতে ফলাফল ঘোষনা করা হবে বলে জানান নির্বাচন কমিশন।নির্বাচন দায়িত্ব পালন করেন নির্বাচন কমিশনারের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন তালুকদার, সদস্য এসএম নাজমুল হাসান ও মো. সেলিম তালুকদার।নির্বাচন পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেন কেন্দ্রীয় পরিচালক নেসার উদ্দীন আয়ুব ও রাজধানী শাখার সাধারণ সম্পাদক এসএম লুৎফর রহমান।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category


