শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
টাঙ্গাইলে রাতে মোবাইলে ডেকে নিয়ে যুবক অপহরণ
/ ১০৪ Time View
Update : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৯, ১:৩৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল সদরের বাহির শিমুল গ্রামের ইয়ার বাদশা ওরফে শিপন (২৮) নামের জনৈক যুবককে রাতে মোবাইলে ডেকে নিয়ে অপহরণ করা হয়েছে। গত ১৯ সেপ্টেম্বর তাকে অপহরন করা হয়। পরিবারের দাবী, শিপনকে পরিচিত কেউ ফোনে ডেকে নিয়ে অপহরণ করেছে। এই ঘটনায় শিপনের স্ত্রী ও বৃদ্ধ মা সংজ্ঞা হারিয়ে মৃত্যু শয্যায় রয়েছে। এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানায় লিখিত অভিযোগ করেছেন শিপনের বাবা সবুর মন্ডল।

শিপনের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ১৯ সেপ্টেম্বর দিবাগত রাত সাড়ে আট ঘটিকার দিকে শিপনের মোবাইলে একটি কল আসে। শিপন মোবাইলে কথা বলতে বলতে বাড়ির বাইরে বেরিয়ে যায় । তারপর আর বাড়িতে না ফেরায় শিপনের স্ত্রী মোবাইল করলে ফোনটি বন্ধ পাওয়া যায়। শিপন বাড়িতে ফিরে না আসায় পরিবার চিন্তাগ্রস্থ হয়ে পড়ে। বিভিন্ন স্থানে খোঁজ-খবর নিয়েও পাওয়া যায়নি। শিপন গাছ ও গরুর ব্যবসা করতো বলে জানা গেছে। কোথাও কোনো সন্ধান না পেয়ে ২০ সেপ্টেম্বর শিপনের বাবা সবুর মন্ডল টাঙ্গাইল সদর থানায় গিয়ে তার সন্তানের বিষয়ে ওসি মীর মোশাররফ হোসেনকে জানালে পুলিশ আবেদনটি জিডি হিসেবে গ্রহন করে। টাঙ্গাইল সদর থানার জিডি নম্বর ১২১৯, তারিখ, ২০/০৯/২০১৯।

অপহরণের তিনদিন অতিবাহিত হলেও ছেলে ফিরে না আসায় মৃত্যুশয্যায় রয়েছেন শিপনের বৃদ্ধা মা। এ ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এস.আই শাহাদত হোসেন বলেন, “বিষয়টি আমরা জেনেছি। তদন্ত কাজ চলছে। উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।”

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page