শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চাঁদাবাজি বন্ধের ঘোষণা দিয়েছে হাইওয়ে পুলিশ
/ ৩৩ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০, ৯:৫৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সব ধরণের চাঁদাবাজি বন্ধের ঘোষণা দিয়েছে হাইওয়ে পুলিশ। বিগতদিনে পরিবহন সংগঠনের নামে উঠানো চাঁদা নিয়ে সম্প্রতি দেশের বিভিন্নস্থানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হওয়ায় এমন সিদ্ধান্ত গ্রহণ করে প্রশাসন।

টাঙ্গাইলেও পরিবহনের সংগঠনসহ বিভিন্ন সংগঠন ও পুলিশের বিরুদ্ধে এমন চাঁদাবাজির অভিযোগ উঠায় মহাসড়ককে চাঁদাবাজি মুক্ত ঘোষণা করেছে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ি।বৃহস্পতিবার (১১জুন ) সকালে এলেঙ্গা বাসস্ট্যান্ডে ব্যাটারিচালিত অটোরিক্সা, সিএনজি, মাইক্রোবাস ও মহাসড়কে চলাচলরত বাস-ট্রাকের চালকদের সাথে কথা বলে এই ঘোষণা দেন এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি কামাল হোসেন।

এ সময় তিনি বলেন, করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন স্বাভাবিক যানচলাচল বন্ধ থাকায় সরকারী নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে মহাসড়কে গণপরিবহন চলাচল করছে। পরিবহন খাতে চাঁদবাজি বন্ধে সরকারের নির্দেশনা অনুযায়ী মহাসড়কে চাঁদাবাজি বন্ধে হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশ সমন্বয়ে অভিযান অব্যাহত আছে। কোন পরিবহন সংগঠন, সংস্থা ও পুলিশ সদস্যের বিরুদ্ধে যদি চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page