শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ধনবড়িতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মনির নামে এক যুবক খুন
/ ২৯ Time View
Update : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০, ৪:৪১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ধনবড়িতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মনির হোসেন (৩৮) নামে এক যুবক খুন হয়েছে।

সোমবার (২১ ডিসেম্বর) বিকালে উপজেলার বলিভদ্র ইউনিয়নের পাঁচপটল গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছে। নিহত মনির ওই গ্রামের হাজের আলীর ছেলে। আহত তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ও অপর দুইজনকে ধনবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।বলিভদ্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সুরুজ্জামান মিন্টু জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপুরে পাঁচপটল গ্রামে প্রতিবেশী হানিফের ছেলে সবুজকে মনিরের ভাতিজি থাপ্পর মারে। এ নিয়ে দুই পরিবারের মধ্যে ঝগড়া হয়। পরে বিকেলে একই বিষয় নিয়ে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় প্রতিপক্ষের বল্লবের আঘাতে ঘটনাস্থলেই মনিরের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন। এদের মধ্যে তিন জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য দু’জন ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
এ বিষয়ে ধনবাড়ী থানা অফিসার ইনচার্জ মো. চান মিয়া জানান, ঘটনাস্থল থেকে মনিরের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page