শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
বঙ্গবন্ধুসেতু পূর্ব এলাকায় যমুনার তীব্র ভাঙন
/ ৪৭ Time View
Update : শুক্রবার, ১১ অক্টোবর, ২০১৯, ৩:৪০ অপরাহ্ন
বঙ্গবন্ধুসেতু পূর্ব এলাকায় যমুনার তীব্র ভাঙন
বঙ্গবন্ধুসেতু পূর্ব এলাকায় যমুনার তীব্র ভাঙন


নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধুসেতু পূর্ব হারবার এলাকা থেকে ৪শ মিটার দক্ষিণে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বেলটিয়া গ্রামে যমুনা নদীর ভাঙন তীব্র আকার ধারন করেছে। গত বুধবার বিকেল থেকে শুরু হওয়া অব্যাহত ভাঙনে ২০ টি বসতবাড়ি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙন রোধে বৃহস্পতিবার দুপুর থেকে পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ নিক্ষেপ শুরু করেছে।এলাকাবাসির অভিযোগ পানি উন্নয়ন বোর্ড লোক দেখানো জিও ব্যাগ নিক্ষেপ করলেও ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নিচ্ছেনা।

বঙ্গবন্ধুসেতু পূর্ব এলাকায় যমুনার তীব্র ভাঙন
বঙ্গবন্ধুসেতু পূর্ব এলাকায় যমুনার তীব্র ভাঙন


যমুনার পানি কমতে শুরু করায় বঙ্গবন্ধুসেতু পূর্ব হারবার এলাকা থেকে ৪শ মিটার দক্ষিণে কালিহাতী উপজেলার গোহালিয়া বাড়ি ইউনিয়নের বেলটিয়া গ্রামে প্রায় ৩শ মিটার এলাকা জুড়ে যমুনা নদীর ভাঙন তীব্র আকার ধারন করেছে। বুধবার বিকেল থেকে শুরু হওয়া ভাঙনে ২০ টি বসতবাড়ি,৩ টি বনজ বৃক্ষের বাগানসহ ৫০ একর জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙন অব্যাহত থাকায় লোকজন তাদের ঘর ও প্রয়োজনীয় আসবাবপত্র সরিয়ে নিচ্ছে। ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড বৃহস্পতিবার দুপুর থেকে জিও ব্যাগ নিক্ষেপ শুরু করেছে। এলাকাবাসির অভিযোগ পানি উন্নয়ন বোর্ড লোক দেখানো জিও ব্যাগ নিক্ষেপ করছে। ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা না নেওয়ায় পাশে গড়িলা বাড়ি গ্রামের মত বেলটিয়া গ্রামটিও বিলীন হওয়ার পথে।
বেলটিয়া গ্রামের ইসমাইল হোসেন(৭০) বলেন,ভাঙন রোধে আমরা স্থায়ী বাঁধ চাই। নদীর ¯্রােতে পূর্ব পাড় ঘেষে প্রবাহিত হওয়ায় গ্রাম ভাঙছে। ড্রেজিং করে নদীর গতি পরিবর্তন করা হোক।
এদিকে বৃহস্পতিবার ভাঙন কবলিত বেলটিয়া গ্রাম পরিদর্শন করেন টাঙ্গাইল-৪ আসনের সংসদ সদস্য হাসান ইমাম খান সোহেল হাজারী,টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম।
টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আলমগীর বলেন,যমুনার গতি প্রকৃতি বৈচিত্রময়।ভাঙন রোধে জিও ব্যাগ নিক্ষেপ চলছে।আগামী শুঙ্ক মৌসুমে স্থায়ী বাঁধ নির্মান ও ড্রেজিংয়ের কাজ শুরু হবে।এজন্য ২শ৩০ কোটি টাকা বরাদ্দ হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page