শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
মধুপুরে দুর্বৃত্তদের দেয়া বিষে মারা গেলো ১ হাজার হাঁসের ছানা
/ ৩১ Time View
Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০, ১১:৩০ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইলের মধুপুরে দুর্বৃত্তদের দেয়া বিষে ৪৯ দিন বয়সী ১ হাজার হাঁসের ছানা মারা গেছে। সোমবার পৌর এলাকার দুর্গাপুর গ্রামের দরগার ডুবার পাড়ে এ ঘটনা ঘটে।

খামার মালিক আরিফ জানান, খাকি ক্যাম্বেল জাতের ১ হাজার ১শ হাঁসের ছানা নিয়ে গত ৮ জুলাই বাড়ির পাশেই ডুবার পাড় এলাকায় হাঁসের খামার গড়ে তোলেন।রোববার রাতে খামারের হাঁসগুলোকে খাবার দেয়ার পর সোমবার সকালে খামারে গিয়ে দেখেন হাঁস মরে পড়ে আছে। তার ধারণা রাতের কোনো এক সময় খাবারের সঙ্গে বিষ মিশিয়েছে দুর্বৃত্তরা। মধুপুর উপজেলা ভ্যাটেরিনারি ফিল্ড এসিস্ট্যান্ড (বিএফএ) ওবাইদুল্লাহ লিট জানান, সোমবার খামারি আরিফ একটি মৃত, দুটো জীবিত হাঁস নিয়ে হাসপাতালে এলে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হারুন অর রশীদের উপস্থিতিতে মৃত হাঁস চিরে বিষক্রিয়ার লক্ষণ দেখা যায়।উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হারুন অর রশীদ জানান, টক্সিন সমস্যায়ও এমন হতে পারে। খামারের বাকি হাঁসের চিকিৎসা দেয়া হচ্ছে।মধুপুর থানার ওসি (তদন্ত) ছানোয়ার হোসেন জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্ত চলছে অন্যরকম কিছু পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page