শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
সখিপুরে ভাবীকে বৈঠা দিয়ে পিটিয়ে হত্যা করেছে দেবর
/ ২২ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০, ৫:৪৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখিপুরে ভাবি সাজেদা বেগমকে (৪৭) বৈঠা দিয়ে পিটিয়ে হত্যা করেছে দেবর হাবিবুর রহমান (৫০)। ঘটনাটি ঘটেছে উপজেলার চাকদহ গ্রামে।

নিহত সাজেদা বেগম শফিকুল ইসলামের স্ত্রী। এ ঘটনায় সাজেদা বেগমের ছেলে সাজ্জাদ দেওয়ান বাদী হয়ে হাবিবুর রহমানকে প্রধান আসামি করে পাঁচজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।

স্থানীয়রা জানান, ঈদের আগের দিন শুক্রবার বিকেলে উপজেলার চাকদহ গ্রামে হাবিবুর রহমান ও স্ত্রী নাজমা বেগমের সঙ্গে বড় ভাই শফিকুল ইসলামের স্ত্রী সাজেদা বেগমের সঙ্গে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে হাবিবুর রহমান ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা বৈঠা দিয়ে ভাবি সাজেদা বেগমের মাথায় আঘাত করে। এতে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। সালিশের মাধ্যমে বিচারের আশ্বাস দেন গ্রাম্য মাতব্বররা। গতকাল রোববার রাতে হঠাৎ বমি করতে থাকেন সাজেদা বেগম। পরে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠান। এ ঘটনায় সাজেদা বেগমের ছেলে সাজ্জাদ দেওয়ান বাদী হয়ে হাবিবুর রহমানকে প্রধান আসামি করে পাঁচজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বদিউজ্জামান বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page