শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
নিখোঁজ আক্কাছ আলীকে ফিরে পেতে পরিবারের সংবাদ সম্মেলন
/ ৬৩ Time View
Update : শুক্রবার, ২ আগস্ট, ২০১৯, ৫:২০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে অপহৃত সৌদি প্রবাসী ব্যবসায়ী আক্কাছ আলীকে জীবিত ফিরে পেতে সংবাদ সম্মেলন করেছেন তাঁর পরিবার। শুক্রবার সকালে সখীপুর উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে নিখোঁজ ছেলের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করেন আক্কাছের বাবা জবেদ আলী।সংবাদ সম্মেলনে তার পিতা জাবেদ আলী লিখিত বক্তব্যে বলেন, তার ছেলে অপহরণের ১ মাস ৭দিন পেরিয়ে গেলেও পুলিশ আজও তাকে উদ্ধার করতে পারেনি। তিনি তার ছেলেকে জীবিত ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। তিনি জানান, সৌদি আরবে ব্যবসা করেন আক্কাছ আলী । সম্প্রতি বিয়ে করার জন্য ছুটিতে দেশে আসেন তিনি।

জানাতে চাইলে টাঙ্গাইল মডেল থানার ওসি মোশাররফ হোসেন জানান, আক্কাছ আলী অপহরণের ব্যাপারে মোবাইল ট্যাকিং করে সিলেট মৌলভী বাজার বড়লেখা থানার একজন মহিলাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। এছাড়াও আক্কাছ আলীকে উদ্ধারের জন্য পুলিশ কাজ করে যাচ্ছে।

উল্লেখ, গত ২৬ জুন আক্কাছ মিয়া নিজ বাড়ী সখীপুর উপজেলার কৈয়ামধু থেকে বন্ধুর বাড়ী দেলদুয়ারের বরটিয়া গ্রামের এসাক মিয়ার বাড়ী যায়। পরে তিনি সেখানে পৌছানোর পর নিখোঁজ হয়। নিখোঁজ আক্কাছকে অপহরন করা হয়েছে বলে পরিবারের দাবী। নিখোঁজের ৪দিন পর একটি মোবাইল নম্বর থেকে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। পরে টাঙ্গাইল মডেল থানার পুলিশের পরামর্শক্রমে ৪০ হাজার টাকা বিকাশ করা হয়। পরে বিকাশ নম্বরের সুত্র ধরে সিলেটের বড় লেখা থানার মৌলভী বাজার এলাকার রাজিয়া সুলতানা নামে একজন মহিলাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। কিন্ত আক্কাছ আলী অপহরণের একমাস সাতদিন অতিবাহিত হলেও আজও আক্কাছ আলী উদ্ধার না হওয়ায় তার পরিবার শংকায় রয়েছেন। সংবাদ সম্মেলনে সখীপুর প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার সাধারণ সম্পাদক এনামুল হকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ও নিখোঁজ আক্কাছ আলীর পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page