শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
সাংবাদিকদের ওপর হামলায় এলেঙ্গায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
/ ২৫ Time View
Update : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২০, ৭:০৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে সাংবাদিকদের ওপর জুয়াড়ি নামের সন্ত্রাসী হামলার প্র্রতিবাদে মানবন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদসভা করা হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে এলেঙ্গা প্রেসক্লাবের উদ্যোগে ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড চত্বরে এই কর্মসূচী পালন করা হয়।

প্রতিবাদ সভায় অংশগ্রহণ করে বক্তারা জানান, জুয়ার মুলহোতা ফজল মন্ডলসহ তার সহযোগিদের গ্রেফতার করে আইনের আওতায় এনের শাস্তির ব্যবস্থা না করলে আগামী ২৪ ঘন্টার পর কঠোর কর্মসূচী নেয়া হবে। থানা পুলিশ জুয়াড়িদের গ্রেফতারেও কোন উদ্যোগ নিচ্ছে না।

এ সময় এলেঙ্গা প্রেসক্লাবের সভাপতি মাসুদুর রহমান মিলনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় অংশ গ্রহণ করেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, কালিহাতীর বাংড়া ইউপি চেয়ারম্যান হাসমত আলী, লুৎফর রহমান মতিন মহিলা কলেজের অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, সরকারি শামছুল হক কলেজের উপাধ্যক্ষ মো. নয়া মিয়া, এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামাল হোসেন, উপজেলা কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বাবর আলী তালুকদার, এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল করিম, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ্ আলম প্রামানিক, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম মোল্লা, এলেঙ্গা পৌরসভার কাউন্সিলর বরকত আলী ও এলেঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোল্লা মুশফিকুর মিল্টন প্রমুখ।

উল্লেখ্য, টাঙ্গাইলের ভূঞাপুরে জুয়ার আসরের সচিত্র সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের উপর হামলা চালায় জুয়াড়িরা। বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোবিন্দাসী ঘাট সংলগ্ন কাশবন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় ডিবিসি টেলিভিশনের টাঙ্গাইল প্রতিনিধি সোহেল তালুকদার, ক্যামেরা পারসন আশিকুর রহমান, বার্তাটোয়েন্টিফোর.কম ও দৈনিক ইত্তেফাকের সাংবাদিক অভিজিৎ ঘোষ, দৈনিক একুশের বাণী পত্রিকার সাংবাদিক হৃদয় মন্ডলসহ আরো দুইজন আহত হয়। এসময় ডিবিসির একটি ক্যামেরা ভাঙচুর এবং অপর একটি ক্যামেরা ছিনিয়ে নেয়। এছাড়া ডিবিসির বুম (মাইক্রোফোন) ভাঙচুর করা হয়। এঘটনায় বৃহস্পতিবার রাতেই ডিবিসির টাঙ্গাইল প্রতিনিধি সোহেল তালুকদার বাদী হয়ে জুয়াড়– প্রধান ফজল মন্ডলকে প্রধান আসামী করে ৮জনের নাম উল্লেখসহ অজ্ঞাত শতাধিক জুয়াড়ির বিরুদ্ধে ভূঞাপুর থানায় মামলা দায়ের করেছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page