শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
কালিহাতীতে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ করে ভিডিও ধারণ, ধর্ষক আটক
/ ৭২ Time View
Update : শনিবার, ২ মে, ২০২০, ১০:৩৬ অপরাহ্ন

আ: রশিদ তালুকদার,: টাঙ্গাইলের কালিহাতীতে প্রবাসীর স্ত্রীর ৫ বছর বয়সী ছেলেকে প্রাণে মেরে ফেলার ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে গোপনে ভিডিও ধারণ করে টিভি ইলেকট্রনিক্স মেকানিক মান্নান।

লম্পট মান্নান স্থানীয় ইউপি সদস্য আব্দুল জলিলের আপন চাচাতো ভাই। ধর্ষণের ভিডিও ধারণের চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের অভিযোগে গতকাল শুক্রবার (১ মে) বিকেলে ধর্ষক মান্নানকে আটক করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে উপজেলা পাইকড়া ইউনিয়নের হাসড়া গ্রামে। অভিযুক্ত ওই গ্রামের রবি মিয়ার ছেলে ও পাইকড়া ইউপি সদস্য আব্দুল জলিলের চাচাতো ভাই।
নির্যাতিতা প্রবাসী স্ত্রী জানান, সম্প্রতি লম্পট মান্নান আমার ঘরে ঢুকে ৫ বছরের ছেলেকে প্রাণে মেরে ফেলার ভয় দেখিয়ে আমাকে জোরপূর্বক ধর্ষণ করে ভিডিও ধারণ করে। ওই ভিডিও ধারণ চিত্র দেখিয়ে আমাকে বিভিন্ন সময় ভয়-ভীতি দেখায় এবং কাউকে না বলতে নিষেধ করেন। লম্পট মান্নান হুমকি দিয়ে বলে কাউকে বললে তোকে এলাকা ছাড়া করা হবে এবং এই ভিডিওটি আমার স্বামীর নিকট পাঠিয়ে দেবে বলে ভয়-ভীতি দেখায়।
এ বিষয়ে ইউপি সদস্য আব্দুল জলিলের নিকট বললে তিনি প্রতিকার দেয়নি। মানসম্মানের ভয়ে বিষয়টি গোপন রাখলেও মান্নান ভিডিও ধরনের চিত্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে।
এ বিষয়ে কালিহাতি থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল-মামুন বলেন, ভুক্তভোগী প্রবাসী স্ত্রীর অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত আব্দুল মান্নানকে আটক করে মামলা দায়ের করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page