নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল শহরের একটি ফাস্টফুড ও খাবার হোটেলে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশ, নিম্নমানের খাবার পরিবেশনসহ বিভিন্ন কারনে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার বিকেলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রোকনুজ জামানের নেতৃত্বে শহরের পুরাতন বাসস্ট্যান্ডে এ অভিযান পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রোকনুজ জামান বলেন, শহরের পুরাতন বাসস্ট্যান্ডে অবস্থিত শর্মা হাউজ নামক ফাস্টফুড এ অস্বাস্থ্যকর পরিবেশ, নিম্নমানের খাবার পরিবেশনসহ বিভিন্ন কারনে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫২ ও ৫৩ ধারায় ৮০ হাজার টাকা, বাংলাদেশ হোটেল ও রেস্তোরা আইন ২০১৪ এর ৭/১৯ ধারায় ২০ হাজার টাকা মোট ১লাখ টাকা এবং অনাদায়ে ৩ মাসের কারদন্ড দেওয়া হয়েছে। অপরদিকে ছেফাত হোটেলে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫৩ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে আগামীতেও আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।


