গোপালপুরে দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিবেদক: টাংগাইলের গোপালপুরে অসহায় কর্মহীন ও দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

সোমবার (১০ মে) সকালে উপজেলার নগদা শিমলা ইউনিয়নের দক্ষিণ পাথালিয়া গ্রামে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন এশিয়ান টিভি ও দৈনিক আমার সংবাদের সাংবাদিক ও আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ সোহেল রানা এবং জাপান প্রবাসী মোঃ হাসানের পিতা বিশিষ্ট সমাজ সেবক হাজী মোঃ বাবুল হোসেন। হাজী মোঃ বাবুল হোসেন প্রতি বছরের ন্যায় নিজস্ব অর্থে তার পরিবারের সদস্যদের সাথে নিয়ে প্রায় চার শতাধিক মানুষের মাঝে ঈদ সামগ্রী হিসেবে শাড়ী, লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করেন। এ সময় তাহার স্ত্রী হাসিনা বেগম, তাহার বড় ছেলে সাংবাদিক সোহেল রানা, বড় ছেলের বউ আলেয়া আক্তার, নাতি নাতনি ও পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category


