টাঙ্গাইলে নতুন ২৩ জনসহ মোট করোনায় আক্রান্ত ৩১৯ জন
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে নতুন করে আরো ২৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে টাঙ্গাইলে মোট করোনায় আক্রান্তের সংখ্যা হলো ৩১৯ জন।

নতুন আক্রান্ত ২৩ জন হলো- সদরে ৩ জন, মির্জাপুরে ১১ জন, ঘাটাইলে ১ জন, নাগরপুর ১ জন, কালিহাতী ৪ জন এবং মধুপুরে ৩ জন।রবিবার (১৪ জুন) সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোঃ ওয়াহিদুজ্জামান আক্রান্ত হওয়ার কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৮ জুন ১১৩ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। রবিবার সকালে নমুনার ফলাফল আসে। এতে নতুন করে ২৩ জন আক্রান্ত হয়। এ নিয়ে জেলায় মোট ৬ জনের মৃত্যু হয় এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৮ জন।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category


