শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
টাঙ্গাইলে ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
/ ৩১ Time View
Update : শুক্রবার, ২৬ জুন, ২০২০, ৫:১৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস এলাকা থেকে ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। 

শুক্রবার (২৬ জুন) সকালে টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মেজর আবু নাঈম মোহাম্মদ তালাত এক প্রেস বিফিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শহরের রাবনা বাইপাস এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনার মাধ্যমে উত্তরবঙ্গ থেকে ঢাকা যাওয়ার পথে একটি মালবাহী ট্রাক আটক করা হয়।

এ সময় তিন মাদক ব্যবসায়ী ঠাকুরগাঁও জেলার রানী সংকৈল থানার জয়ডাঙ্গী এলাকার মো. রনি ইসলাম (২৫), ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার রগুনাথপুর এলাকার মো. মামুন (৩০) ও ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার ঘিদ্র গড়গাঁও এলাকার মো. আফসার আলীকে (২৫) আটক করা হয়। 

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ট্রাকে থাকা ৩০০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল, নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মেজর আবু নাঈম মোহাম্মদ তালাত আরও বলেন, টাঙ্গাইল র‌্যাবের এ ধরনের অবৈধ মাদক বিরোধী অভিযান চলমান থাকবে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page