শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
টাঙ্গাইলে সাবেক সিভিল সার্জনের বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার
/ ৬০ Time View
Update : শুক্রবার, ৫ জুলাই, ২০১৯, ১১:৩৩ পূর্বাহ্ন

লোকাল নিউজ ডেস্ক: টাঙ্গাইল পৌর এলাকার আকুর টাকুর পাড়া থেকে শামীম হোসেন (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

টাঙ্গাইলের সাবেক সিভিল সার্জন ডা: মো: আব্দুল বাছিতের বাসার নিচতলায় এক্সেরুপ থেকে ৪ জুলাই বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে মরদেহ উদ্ধার করা হয়। শামীম মধুপুর উপজেলার নারায়নপুর ইউনিয়নের কাইদকাই গ্রামের শাহজাহানের ছেলে। তিনি আব্দুল বাছিতের বাসার কেয়ার টেকার ও ড্রাইভার ছিলেন।

সাবেক সিভিল সার্জন ডা: মোঃ আব্দুল বাছিত জানান, গত মঙ্গলবার (২ জুলাই) থেকে শামীম হোসেনকে কোথায় খুঁজে না পেয়ে তার পরিবারের লোকজনদের জানানো হয়। ৪ জুলাই বৃহস্পতিবার বাসার নিচতলায় প্রচন্ড গন্ধ বের হয়। পরে তিনি কোথাও কোন ঈদুর বা বিড়াল মরে রয়েছে কিনা অন্যান্য কেয়ার টেকারদের খোঁজ নিতে বলেন। এসময় মোঃ সায়েম নামের একজন বাসার নিচতলায় এক্সেরুমের দরজা খুলতেই শামীমের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে চিৎকার দেন। এসময় বাসার লোকজন এসে পুলিশে খবর দেয়।

টাঙ্গাইল গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোঃ আশরাফ হোসেন জানান, মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page