নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে কোভিড শিল্ড দ্বিতীয় পর্বের ফিল্ড পর্যায়ের কার্যক্রম পরিদর্শন করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন।

মঙ্গলবার (১০ আগস্ট) সকাল ১১টার দিকে টাঙ্গাইলের নিরালামোড় এলাকায় করোনাভাইরাস সংক্রামণ রোধে বেসামরিক ও আইনশৃঙ্খলা বাহিনীদের সহায়তা প্রদানকারী ১৯ পদাতিক ডিভিশনের দায়িত্বরত সেনা সদস্যদের কার্যক্রম পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় কালে সেনাপ্রধান বলেন,সমন্বিত প্রচেষ্টায় দেশের করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনা গেছে , জনগণের সেবায় সেনাবাহিনী সব সমসময় পাশে থাকবে। সংক্রমণ পরিস্থিতি অবনতি হলে আগামীতেও বেসামরিক ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে সহায়তা দিতে সেনাবাহিনী প্রস্তুত আছে।এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ড. আতাউল গনি, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, পৌর মেয়র এস এম সিরাজুল হক, প্রেসক্লাবে সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা প্রমুখ।


