ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে মুন্নি আক্তার নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (৬ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার ঘারিন্দা রেলক্রসিংয়ের দক্ষিণপাশে এ ঘটনা ঘটে।

টাঙ্গাইলের ঘারিন্দা রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শাহিন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।নিহত মুন্নি আক্তার উপজেলার সোনালিয়া গ্রামের মজনু মিয়ার মেয়ে।শাহিন মিয়া জানান, ঢাকা থেকে রাজশাহীগামী বনলতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়। রেল পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। পরে লাশটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, বাড়ি থেকে অভিমান করে এসে তিনি আত্মহত্যা করেছেন।’
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category


