শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
টাঙ্গাইলের তিনটি উপজেলার ৯টি ইটভাটাকে ৫০ লাখ টাকা জরিমানা
/ ২৯ Time View
Update : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০, ১:১৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইলের তিনটি উপজেলার কয়েকটি ইটভাটা পরিবেশ আইন না মেনে ইট পোড়ানো, পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন কার্যালয়ের অনুমোদন না থাকায় ৯টি ইটভাটা মালিককে ৫০ লাখ টাকা জরিমানা করেছে ভাম্যমান আদালত।

রোববার (২৭ ডিসেম্বর) দিনব্যাপী তিন উপজেলায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ ।

এ সময় ৯টি ইটভাটাকে ৫০ লাখ টাকা জরিমানা এবং ৬ টি ইটভাটার চুল্লি ভেঙ্গে দেওয়া হয়েছে। এ সময় টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম জানান, পরিবেশ আইন না মেনে ইট পোড়ানো কারণে ঘাটাইল, কালিহাতী ও ভূঞাপুর উপজেলার ৯টি ইটভাটা মালিককে আর্থিক জরিমানা করা হয়েছে। একই সাথে ৬ টি ইটভাটার চুল্লি ভেঙ্গে দেওয়া হয়েছে। এর মধ্যে ঘাটাইলের মিশাল ব্রিকস মালিককে দুই লাখ, স্বর্ণা ব্রিকস-২, সুজন ব্রিকস, সিয়াম ব্রিকস মালিককে ৬ লাখ টাকা করে, কালিহাতী উপজেলার স্বর্ণা ব্রিকস ও একুশে ব্রিকস মালিককে ৬ লাখ টাকা করে এবং ভূঞাপুর উপজেলার কবির ব্রিকস, এসটিআর ব্রিকস,আঁখি ব্রিকস মালিককে ৬ লাখ টাকা করে আর্থিক জরিমানা করা হয়। আর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page