শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ফুট ওভার ব্রীজ নির্মাণের দাবিতে এলাকাবাসীর মহাসড়ক অবরোধ
/ ২৫ Time View
Update : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২০, ৩:৪৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করাতিপাড়া বাইপাসে ফুট ওভারব্রীজের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন এলাকাবাসী।

ঢাকা-টাঙ্গাইল সড়ক অবরোধ করে রাখেন এলাকার বিক্ষুদ্ধ জনতা

শনিবার সকাল সাড়ে ১০ টা হতে ১১ টা ৩৫ মিনিট পর্যন্ত মহাসড়কের বাসাইল উপজেলার করাতিপাড়া সড়ক অবরোধ করে রাখেন এলাকার বিক্ষুদ্ধ জনতা। পরে বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম ফুটওভার ব্রীজের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় এলাকাবাসী। এতে বক্তব্য রাখেন মো. শহিদুর রহমান, সরকারি সা’দত কলেজের সাবেক ভিপি মো. মনিরুল ইসলাম মিন্টু, সাবেক ইউপি সদস্য মো. মনিরুজ্জামান রুবেল, রাজিয়া বেগম প্রমুখ। মানবন্ধনে স্কুল মাদ্রাসার শিক্ষার্থীসহ প্রায় সহস্রাধিক জনতা অংশ নেয়। ফলে করাতিপাড়া বাইপাস হতে তারাটিয়া পর্যন্ত প্রায় তিন কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। অবরোধ করে এলাকাবাসী দাবি করেন, গত এক বছরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করাতিপাড়া পাড়া বাইপাস এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রায় অর্ধশতাধিক মানুষ নিহত হয়েছে। সর্বশেষ গত মঙ্গলবার আব্দুল লতিফ নামে একজন শিক্ষক নিহত হন। এভাবে আর কতজনের জীবন দিতে হবে। তাই এই মহাসড়কে অতিদ্রুত সময়ের মধ্যে মহাসড়কের করাতিপাড়ায় ফুট ওভার ব্রীজ দিতে হবে। নয় কঠোর থেকে কঠোরতর আন্দোলনের হুশিয়ারি দেন উপস্থিত ছাত্র-জনতা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page