শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড়ে ভয়াবহ আগুন, কোটি টাকার ক্ষয়ক্ষতি
/ ২৫ Time View
Update : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯, ২:২৬ অপরাহ্ন

মামুন সরকার, ভূঞাপুরঃ টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় পাথাইলকান্দী বাজারে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। টানা এক ঘন্টার চেষ্টায় ভূঞাপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ আনে। এতে পুড়ে গেছে টিভি-ফ্রিজ ও কাপড়ের দোকানসহ আটটি দোকান। এতে ক্ষতি হয়েছে প্রায় কোটি টাকা।


প্রত্যক্ষদর্শীরা জানান, আজ ভোর সাড়ে চারটার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় পাথাইলকান্দী বাজারে হাজী কুরবান আলী মার্কেটে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখতে পায়। তাৎক্ষনিক তারা ভূঞাপুর ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে টানা একঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ইতিমধ্য পুড়ে যায় টিভি-ফ্রিজ ও কাপড়ের দোকানসহ আটটি দোকান। এতে ক্ষতির পরিমান প্রায় কোটি টাকা। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।

ভূঞাপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার লিডার মহিদুর রহমান জানান, ভোর সাড়ে চারটার দিকে আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। পরে দীর্ঘ একঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হই। আগুনে আটটি দোকান পুড়ে গেছে। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page