নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতীতে বেপরোয়া তিন ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মো. শাহিন (৩০) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন।এ দুর্ঘটনায় রফিকুল ইসলাম (৪০) নামে আহত হয়েছেন আরেক ট্রাকচালক।

রবিবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে মহাসড়কের উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের জোকারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত ট্রাকচালক শাহিন বগুড়ার শেরপুর উপজেলার মাগুরবাড়ী গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।আহত ট্রাকচালক রফিকুল ইসলাম টাঙ্গাইল সদর উপজেলার গালা গ্রামের দানেশ আলীর ছেলে। তাকে উদ্ধার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এস.আই. মো. নাজমুল হোসেন জানান, নিহত ট্রাকচালক সিমেন্ট নিয়ে বগুড়ার শেরপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ট্রাকটি জোকারচর পৌঁছলে টাঙ্গাইল গামী বালুবাহী ট্রাকের সাথে সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলে সিমেন্টবাহী ট্রাকচালকের মৃত্যু হয় এবং আহত হয় বালুবাহী অপর ট্রাকচালক।
এদিকে, দুর্ঘটনার কারণে উত্তরবঙ্গগামী লেনের সেতু পূর্ব থেকে সল্লা পর্যন্ত মহাসড়কের প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। পুলিশের দাবি, বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে যান চলাচল স্বাভাবিক হচ্ছে।তিনি জানান, পরে আহত ট্রাকচালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ থানায় রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহত শাহিনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


