নিজস্ব প্রতিবেদক:টাঙ্গাইলের মধুপুরে পলিমা বেগম নামে তিন সন্তানের জননী অর্ধ উলঙ্গ লাশ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (২এপ্রিল ) দুপুরে উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের ধলপুর পশ্চিম পাড়া এলাকার ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।

তিনি স্বামী পরিত্যাক্তা ছিলেন। তার দুই মেয়ে গাজীপুরে একটি গার্মেন্টসে চাকরি করে ও ছেলে নবম শ্রেণির ছাত্র। তারা সেখানেই থাকে। বাড়িতে একাই বসবাস করতো পলিমা বেগম।পুলিশ জানায়, শুক্রবার (২এপ্রিল ) দুপুরে ধলপুর পশ্চিম পাড়া এলাকার ধান ক্ষেতে পলিমা বেগমের অর্ধ উলঙ্গ লাশ বাড়ির পাশে ধান ক্ষেতে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে তার লাশ উদ্ধার করে। নিহত পলিমা বেগমের লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর হত্যার আসল কারন জানা যাবে বলে জানিয়েছেন মধুপুর থানার ওসি তারিক কামাল।


